মালদা

মালদা জেলা চাইল্ড প্রোডাকশনের উদ্যোগে গাজোলে অনুষ্ঠিত হল শিশুদের সুরক্ষা ও পরিচর্যা সম্পর্কে ট্রেনিং

অনাথ শিশুদের সুরক্ষা ও পরিচর্যা নিয়ে আজ চাইল্ড প্রোডাকশন কমিটির সদস্যদের নিয়ে ট্রেনিং অনুষ্ঠিত হয় গাজোল ব্লকের ক্যাম্পাসে। এই অনুষ্ঠানটি মালদা জেলা প্রশাসন, মালদা জেলা চাইল্ড প্রোডাকশন, গাজোল ব্লক চাইল্ড প্রোডাকশনের উদ্দগ্যে অনুষ্ঠিত হয়। শিশুদের সুবিকাশ সম্পর্কে কি কি করণীয় ও কি কি নিয়ম রয়েছে, সে বিষয়ে বিস্তারিত ভাবে ট্রেনিং হয়। জানা যায়, ৩৫ জন সদস্যকে নিয়ে এই ট্রেনিং অনুষ্ঠিত হয়। অনাথ শিশুদের সুরক্ষার জন্য হোমে রাখার ব্যবস্থা করে। এর পাশাপাশি তাদের সঠিক পরিচর্যা সম্পর্কে ট্রেনিং হয়। এই ব্যবস্থা নির্ধারিত করা হয় শিশুদের ১৮ বছর পর্যন্ত। 
         ট্রেনিং শিক্ষক রাজকুমার মিশ্র জানান, শিশুদের সুরক্ষার ও পরিচর্যা সম্পর্কে কি কি করণীয় ও নিয়ম রয়েছে, তার ট্রেনিং দেওয়া হয়। কিভাবে কাজ করবেন, তা বোঝানো হয়, শিশুদের সুরক্ষার সম্পর্ক জাগ্রতীকরণের মধ্য দিয়ে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/fQGf0fdUSaw